ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরিজ হারের হতাশার সঙ্গে শাস্তিও পেতে হলো তামিমদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৪৭ বার পঠিত

জিম্বাবুয়ের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজেও পরাজিত হয়েছে বাংলাদেশ দল। সিরিজ হারের হতাশার সঙ্গে এবার জরিমানা গুনতে হয়েছে তামিম ইকবালদের।

গত রবিবার হারারে স্পোর্টস ক্লাবে দ্বিতীয় ওয়ানডেতে টাইগার ক্রিকেটারদের মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি জানিয়েছে, হারারেতে গত ৭ আগস্ট হওয়া ম্যাচটিতে নির্ধারিত সময়ে ২ ওভার কম করে তামিম ইকবালের দল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে ২ ওভার কম বল করে তামিম ইকবালের দল। যা আইসিসির কোড অফ কন্ডাক্টের ধারা ২.২২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

আইসিসির নিয়মানুযায়ী, স্লো ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার নিয়ম রয়েছে। সেক্ষেত্রে দুই ওভার কম করার কারণে ৪০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে টাইগার ক্রিকেটারদের।

তামিম ইকবাল স্লো ওভার রেটের দায় স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় সেই ওয়ানডে ম্যাচে ২৯০ রান করেও ৫ উইকেটের হেরে যায় বাংলাদেশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102