যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সিরিয়ায় এক অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল কুরাইশি নিহত হয়েছেন। এ সময় ছয় শিশু ও চার নারীও নিহত হয়েছেন।
মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, আইএসের নেতা আবু ইব্রাহিম আল-হাশেমি আল কুরাইশি অভিযানে নিহত হয়েছেন। ওই কর্মকর্তা জানান, অভিযানের সময় তিনি নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেন।