ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটের গোয়াইনঘাটে জমি নিয়ে বাগবিতণ্ডা, যুবক খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৩৪ বার পঠিত

সিলেটের গোয়াইনঘাটে জায়গাজমি নিয়ে বাগবিতণ্ডায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আব্দুর রউফ (৩০) নামের এক যুবক খুন হয়েছেন। ভাই-ভাতিজার হাত থেকে একমাত্র ছেলেকে বাঁচাতে গিয়ে নিহতের বাবা আব্দুর রহমান (৭০) আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের হাটগ্রামে নিজবাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে হাটগ্রাম পশ্চিম পাড়ার বৃদ্ধ আব্দুর রহমান ছেলে আব্দুর রউফকে নিয়ে নিজ জায়গায় শৌচাগার নির্মাণ করছিলেন। ওই জায়গা নিজেদের দাবি করে আব্দুর রহমানের ছোটভাই হবি রহমানের ছেলে মানিক মিয়া এতে বাধা দেন।

এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মানিক ধারালো ছুরি নিয়ে বৃদ্ধ চাচা আব্দুর রহমান ও তার ছেলে আব্দুর রউফের ওপর হামলা চালান। এতে মানিকের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই রউফ মারা যান। তাকে বাঁচাতে গিয়ে বাবা আব্দুর রহমানও আহত হন।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও নিহতের পরিবারকে সব ধরনের আইনি সহযোগিতা দিতে করতে থানা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102