ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটের জৈন্তাপুরে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণ- আসামী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ সিলেটের জৈন্তাপুরের গৌরিশংকর গ্রামের এক মেয়ের সাথে রুপচেং গ্রামের ফজু মিয়ার ছেলে এনাম আহমেদ (২৮) এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্ক চলাকালীন এনাম বিভিন্ন সময় ঐ মেয়েকে নিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে তার আত্মীয়ের বাড়ীতে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।

ধর্ষণে মেয়েটি গর্ভবতী হয়ে গেলে আসামী বিবাহের আশ্বাসে গর্ভপাত ঘটায়। পরবর্তীতে এনাম একই গ্রামের অন্য আরেকটি মেয়েকে নিয়ে অন্যত্র পালিয়ে যায়। এসংক্রান্তে মেয়েটি বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা রুজুর পর হতে আসামী এনাম আহমেদ পলাতক ছিল।

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র সার্বিক দিক নির্দেশনায় জৈন্তপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদের নেতৃত্বে জৈন্তপুর মডেল থানা পুলিশ এজাহার নামীয় আসামীকে গ্রেফতারে সাড়াশি অভিযান পরিচালনা করে। কিন্তু আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভ্যব হয়নি।

তথ্য প্রযুক্তির সহায়তায় শুবক্রবার ধর্ষণ মামলার আসামী এনাম আহমেদকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকা হতে জৈন্তাপুর মডেল পুলিশ গ্রেফতার করে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া অফিসার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

©সিলেটভিউ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102