ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটের জৈন্তাপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ২৮ বার পঠিত

সিলেটের জৈন্তাপুরে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের (ব্যাটারিচালিত অটোরিকশা) সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

শুক্রবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টায় উপজেলার দরবস্ত ইউনিয়নের পল্লীবিদ্যুৎ কার্যালয়ের সামনে সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘনা ঘটে।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার শ্রীখেল গ্রামের মোজাম্মেল আলীর ছেলে নূর উদ্দিন (৫৫), বারগাতি গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. কামাল (২৫), বড়খলা গ্রামের মৃত খুর্শেদ আলমের ছেলে মুসদ আলী (৫০) ও দিঘীপাড় গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে আব্দুল মতিন ওরফে কাচাই (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো জ ১৪-১৬৯৫) সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিল। এসময় বিপরীতমুখী ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) সঙ্গে সংঘর্ষ হয়। অটোরিকশায় ৭ জন যাত্রী ছিলেন। সবাই হতাহত হয়েছেন। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পড়ে যায়। এ ঘটনায় প্রায় ১৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ওসি) শ্যামল বনিক জাগো নিউজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। পাঁচজন নিহতের খবর পেয়েছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102