ads
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৭৫ বার পঠিত

সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে দুই শিশু মৃত্যু বরণ করেছে।

রোববার (২১ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলেন পশ্চিম চান্দশীরকাপন গ্রামের সিরাজ মিয়ার পুত্র রিহান আত্তার ইয়াছিন (১০) ও নেত্রকানা জেলার বারহাট্রা থানার নৈহাটি গ্রামের ইউসুফ রুহান (১১)। সম্পর্কে তারা ফুফাতো ও মামাতো ভাই।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত সরকার।

নিহত দুই শিশু বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্র। নিহত ইউসুফ রুহানের পরিবার দীর্ঘদিন ধরে বিশ্বনাথ পুরানবাজারের ময়নুলের বাসায় বসবাস করে আসছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল পাঁচটার দিকে উপজেলা সদরের পুকুরে পানিতে রিহান ও রুহান নেমে পড়ে। এক পর্যায়ে তাদের খোঁজাখুজি শুরু হয়। কিছু সময় পরে তাদের মৃতদেহ পুকুরের পানিতে ভেসে ওঠে। এসময় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত সরকার জানান, রোববার বিকেল সাড়ে ৫টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত দুই শিশুর লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102