ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটের ভারতীয় সীমান্তে যুবককে গুলি করে হত্যা, লাশ হস্তান্তর করেছে বিএসএফ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩২ বার পঠিত

ভারতে অবৈধভাবে প্রবেশকালে খাসিয়াদের গুলিতে নিহত কবির হোসেন (৩২) নামে এক ব্যক্তির লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। গত সোমবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় ভারতীয় সীমান্তে গুলিতে নিহত হন তিনি। ঘটনার পাঁচ দিন পর পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার (২৮ মে) সকালে বিএসএফ সদস্যরা বিজিবির কাছে কবির হোসেনের লাশ হস্তান্তর করে।

পরে বিজিবির সদস্যরা গোয়াইনঘাট থানা পুলিশের কাছে ওই যুবকের লাশ হস্তান্তর করে। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শনিবার দুপুরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত কবির হোসেন গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের চম্পকনগর গ্রামের আবদুল করিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, নিহত কবিরসহ একই গ্রামের বাসিন্দা সেলিম মিয়া ও কামিল মিয়া জাফলংয়ের মায়াবী ঝরনা এলাকা দিয়ে ভারত সীমান্তে প্রবেশ করছিলেন গত ২৩ মে। তখন ভারতের খাসিয়া সম্প্রদায়ের লোকজন তাদের লক্ষ্য করে গুলি করলে কবির গুলিবিদ্ধ হয়ে মারা যান।

ওসি আরও জানান, গত বৃহস্পতিবার কবির হোসেনের লাশ মায়াবী ঝরনার পাশে ভারতীয় সীমান্তের ভেতরে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি বিজিবি সদস্যদের জানালে তারা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে লাশ ফিরিয়ে আনেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102