ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটের যেসব এলাকায় ১৩ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং থাকবে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২৮ বার পঠিত

দেশব্যাপী এলাকাভিত্তিক এক অথবা দুই ঘণ্টা লোডশেডিংয়ের কথা বলা হলেও মফস্বলে শিডিউল মেনে তা করা হচ্ছে না।

বিশেষ করে পর্যাপ্ত সরবরাহ না থাকায় সিলেটের অবস্থা বেশ ভয়াবহ। সেখানে কোনো কোনো স্থানে ১০ থেকে ১২ ঘণ্টাও বিদ্যুৎ থাকছে না।

এবার সিলেটের ১৩ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং ধরে নতুন সূচি প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এতে দিনের বেশিরভাগ সময় লোডশেডিং থাকবে সিলেটে।

পিডিবির বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ২-এর নির্বাহী প্রকৌশলী সামছ-ই আরেফিন জানিয়েছেন, রোববার জারি করা নতুন সূচি সোমবার থেকেই কার্যকর হচ্ছে।

শিডিউলের বাইরেও লোডশেডিংয়ের বিষয়টি স্বীকার করেছেন পিডিবির বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের এ প্রকৌশলী।

এ বিষয়ে তিনি বলেন, আমরা চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছি না। চাহিদার ৩০ থেকে ৩৩ শতাংশ বরাদ্দ পাচ্ছি। এতে শিডিউলের বাইরে গিয়ে আরও বেশি সময় লোডশেডিং করতে হচ্ছে। মানুষ যাতে আগে থেকেই জানতে পারেন, সে জন্য ১৩ ঘণ্টা লোডশেডিং ধরে সূচি প্রকাশ করা হয়েছে। এটিও প্রাথমিক সূচি। বিদ্যুৎ সরবরাহের ওপর ভিত্তি করে লোডশেডিং সূচি থেকে বাড়তে বা কমতে পারে।

গোটা সিলেটই বিদ্যুতের চরম সংকটে বলে জানালেন পিডিবির সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির।

পিডিবি এ কর্মকর্তা বলেন, কেবল বিতরণ বিভাগ-২ নয়, পুরো সিলেটই এমন অবস্থা। আট থেকে ১০ ঘণ্টা লোডশেডিং ধরে নতুন সূচি করা হচ্ছে। বিভিন্ন স্থানে কলকারখানা চালু থাকায় দিনে বিদ্যুৎ সরবরাহ কম মিলছে। দিনে লোডশেডিং বেশি হচ্ছে, রাতের অবস্থা অপেক্ষাকৃত ভালো।

নতুন শিডিউল অনুযায়ী, সিলেট মহানগরীর বালুচর, আরামবাগ, আল-ইসলাহ, নতুনবাজার, গোপালটিলা, আলুরতল, টিবি গেট, সোনারপাড়া, মজুমদারপাড়া, পূর্ব মিরাবাজার, দর্জিপাড়া, খারপাড়া, কুমারপাড়া, নাইওরপুল, ঝরনারপাড়, কুশিঘাট, নয়াবস্তি, টুলটিকর, মিরাপাড়া, মেন্দিবাগ, সাদাটিকর, নোওয়াগাঁও, শাপলাবাগ, মেন্দিবাগ, হকার্স মাকেট, কালীঘাট, আমজাদ আলী রোড, মহাজনপট্টি, মাছিমপুর, ছড়ারপার, উপশহর ব্লক-এইচ, আই, জে, ই, এফ, জি, সাদাটিকর, রায়নগর, ঝর্নারপাড়, দর্জিবন্দ, বসুন্ধরা, খরাদিপাড়া, দপ্তরিপাড়া, আগপাড়া, কাজীটুলা, মানিকপীর মাজার, নয়াসড়ক, বারুতখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদীঘিরপাড়, চালিবন্দর, কাষ্টঘর, সোবহানীঘাট, বিশ্বরোড, জেলখানা, বঙ্গবীর, পৌরমার্কেট, শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, সেনপাড়া, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া উপশহর ব্লক-এ, বি, সি, ডি, তেররতন, মেন্দিবাগ পয়েন্ট, ডুবড়ীহাওড়, নাইওরপুল, ধোপাদীঘিরপাড়, বঙ্গবীর যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরিপাড়া, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক এলাকাগুলো ২৪ ঘণ্টায় ১১ থেকে ১৩ ঘণ্টা লোডশেডিংয়ের মধ্যে পড়বে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102