ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটের ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪২ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ৩৪ বার পঠিত

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ১১৯ জনে।

এছাড়াও একই সময়ে সেখানে আরও ২ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। আর এ নিয়ে সিলেটে মোট ৩৬৬ জন মারা গেলেন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৪২ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ২৭ জন, হবিগঞ্জের ৫ জন, সুনামগঞ্জের ৩ জন, মৌলভীবাজারের ১ জনের বাসিন্দা রয়েছেন।
এছাড়াও একই সময়ে সুস্থ হয়েছেন ৩৯ জন। এর মধ্যে সিলেটের ২৯ ও মৌলভীবাজারে ১০ জন। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ জন করোনা আক্রান্ত রোগী। সবমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ২০২ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ১০ জন ও মৌলভীবাজারের ২ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে যে ২ জন মারা গেছেন তারা সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৬৬ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৯৩ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৮ জন রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102