ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে করোনায় আরও ৪ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ২৮ বার পঠিত

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমছে না। সোমবার (৭ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে শনাক্ত হয়েছেন ৫১ জন। যার মধ্যে ১৬ জনই সিলেট জেলার। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭১ জন।

সোমবার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বলা হয়, ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় যে চারজনের মৃত্যু হয়েছে, তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। ফলে এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২৪ জনে। এর মধ্যে সিলেট জেলার ৩৪৬ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩০ জন।

গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৫১ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১৬ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের একজন, মৌলভীবাজারে ১৭ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়। নতুন এই ৫১ জনসহ সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ১৫২ জনে।

এর মধ্যে শুধু সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ১৫ হাজার ২১০ জন। এ ছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৮৪৩ জন, হবিগঞ্জে ২ হাজার ৫২৬ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৭৩ জনের করোনায় শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭১ জন। এর মধ্যে ৬৪ জন সিলেটের বাসিন্দা। এ ছাড়া হবিগঞ্জে ৪ জন, সুনামগঞ্জে একজন, মৌলভীবাজারে দুজন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ২১ হাজার ৭১৭ জনে। এর মধ্যে সিলেট জেলার ১৪ হাজার ৫৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন করোনা আক্রান্ত রোগী। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১৭ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102