ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে করোনায় আরও এক জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

সিলেট বিভাগে করোনায় আরও ১জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ২৭৯ জনের। করোনায় আক্রান্ত বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বাড়ছে সুস্থতা। সেই সাথে নতুন করে আরও ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ২৩জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে সিলেট জেলার ১৩জন, মৌলভীবাজারের ২জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৩জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৩৪৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৮৪৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৫৩ জন, হবিগঞ্জে ২ হাজার ৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

চার জেলার মধ্যে সিলেটে ৩১ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৬৯৫জন করোনা আক্রান্ত রোগী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102