ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে করোনায় মৃত্যু ও শনাক্তের রেকর্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

করোনাভাইরাসের তাণ্ডবে সিলেটে একের পর এক রেকর্ড তৈরি হচ্ছে। সর্বশেষ চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে। একইসাথে রেকর্ড ৭৩৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এই তথ্য জানিয়েছেন। তারা জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনাক্রান্ত ১৭ জন মারা গেছেন। এর মধ্যে ওসমানী হাসপাতালের করোনা ইউনিটে ৫ জনসহ ১৪ জনই সিলেট জেলায় মারা গেছেন। মৌলভীবাজারে ২ জন ও সুনামগঞ্জে ১ জন মারা গেছেন।

সিলেটে করোনায় একদিনে এতো মৃত্যু এর আগে দেখা যায়নি। সর্বশেষ গত সোমবার (২৬ জুলাই) একদিনে ১৪ জনের মৃত্যু হয়েছিল।
সবমিলিয়ে সিলেট বিভাগে এখন মৃতের সংখ্যা ৬৫৫ জন। তন্মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫২২ জন মারা গেছেন। সুনামগঞ্জে ৪৮ জন, মৌলভীবাজারে ৫৫ জন ও হবিগঞ্জে ৩০ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ চব্বিশ ঘণ্টায় সিলেটে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭৩৬ জন। যা একদিনে সর্বোচ্চ শনাক্তের নতুন রেকর্ড। এর আগে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ ৭০৮ জন শনাক্ত হয়েছিলেন।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৩৪১ জন, সুনামগঞ্জের ১১৬ জন, মৌলভীবাজারের ২২৫ জন ও হবিগঞ্জের ৫৪ জন রয়েছেন।

সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৩৭ হাজার ৬৫৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৩ হাজার ৮৭৮ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৩২২ জন, মৌলভীবাজারে ৫ হাজার ১০৭ জন ও হবিগঞ্জে ৪ হাজার ৩৪৭ জন শনাক্ত হয়েছেন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, গত চব্বিশ ঘণ্টায় সিলেটে ৩৫৪ জন করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা ২৯ হাজার ৫৭৪ জন।

তিনি জানান, বর্তমানে সিলেটে ৩৮৬ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102