ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে করোনায় মৃত ২ জন, নতুন আক্রান্ত ১৪২ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

সিলেটে বেড়েই চলেছে করোনা সংক্রমণের হার। গতকাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪২ জন। আক্রান্তদের মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৫, সিলেটে ১০৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে আরো ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়। সেই সঙ্গে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৬৫ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সিলেটের ৪, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজার জেলায় আরো ২ জন রয়েছেন। সবমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন আরো ১৮৩ জন।
সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৯৫ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৮ জন। এ ছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৪৯০ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ৫৬ জন ছাড় পেয়েছেন। এ ছাড়া আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরো ৫৬ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102