ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে কিশোরীকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

সিলেটের বিয়ানীবাজারে এক কিশোরীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নাজিম উদ্দিন (২৩) নামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ওই যুবক।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরে কিশোরীর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত নাজমিন আক্তার বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামে। আর অভিযুক্ত নাজিম উদ্দিনের বাড়ি মৌলভীবাজারের বড়লেখার নিজ-বাহাদুরপুর এলাকায়।

স্থানীয়রা জানান, ঘটনার সময় নাজিম উদ্দিন ওই যুবতীর বাড়িতে দিনমজুরের কাজ করতে যায়। এসময় টেলিভিশন দেখতে থাকা নাজমিন আক্তারকে পিছন থেকে ঝাপটে ধরে বটি দিয়ে গলায় কোপাতে থাকে নাজিম। তখনই ওই যুবতীর মৃত্যু হয়। ঘটনার পরই পালিয়ে যায় নিজাম।

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম খান জানান, নিহত যুবতীকে শিশুকালে এনে লালনপালন করেন এলাকার সামসুল হক চৌধুরী। ছেলের পক্ষ থেকে হয়তো একতরফা ওই মেয়েকে প্রেম নিবেদন করা হতে পারে। তা প্রত্যাখ্যান হওয়ায় ক্ষোভের বশবর্তী হয়ে এমন ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় সে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়ে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102