ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে কুশিয়ারা নদীতে ডুবে দুই বোনের মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৬৮ বার পঠিত

সিলেটের গোলাপগঞ্জে কুশিয়ারা নদীতে ডুবে সুহেদা বেগম (১০) ও মাজেদা বেগম (৫) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ মে) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামের জয়নাল আহমদের মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, এদিন দুপুরে শিশু দুটি বাড়ির পার্শ্ববর্তী কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। অপর শিশুরা তাদের অভিভাবকদের জানালে তাৎক্ষণিক উদ্ধারের চেষ্টা করেন।

স্থানীয় জেলেরা জাল ফেলে তাদের খোঁজ করেন। এক পর্যায়ে বিকেল ৩টার দিকে জেলেদের জালে উঠে আসে সাজেদা ও মাজেদার মরদেহ।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার ও গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাছুদুল আমীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমীন বলেন, নিহতদের মরদেহ বিনা ময়না তদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102