ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে টিকিট ছাড়াই দেখা যাবে এশিয়া কাপ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৫০ বার পঠিত

বিশ্বকাপের বাছাই পর্ব শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নারী দল। এবার তাদের মিশন শুরু হচ্ছে এশিয়া কাপ শিরোপা ধরে রাখার। ১ অক্টোবর থেকে সিলেটে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। এই আসরকে আরও আকর্ষণীয় করতে দর্শকদের বিনা টিকিটে মাঠে বসে খেলা দেখার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (১ অক্টোবর) বাংলাদেশ-থাইল্যান্ডের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্টটি। এরই মধ্যে ভারত ছাড়া এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলো পৌঁছে গেছে সিলেটে। শুক্রবার (৩০ অক্টোবর) শেষ দল হিসেবে আসছে টিম ইন্ডিয়া। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠ ও আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আসরের সবগুলো ম্যাচ।

টুর্নামেন্টের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়ার ক্রিকেটে নারীদের সবচেয়ে বড় এ ইভেন্টের খেলা বিনা টিকিটে মাঠে বসে দেখতে পারবেন দর্শকেরা। পাশাপাশি ম্যাচগুলো দেখা যাবে স্টার স্পোর্টসসহ দেশি কয়েকটি চ্যানেলে।

এশিয়া কাপকে সামনে রেখে বুধবার সিলেটে পৌঁছায় বাংলাদেশ দল। মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত সেখানে যায় বৃহস্পতিবার দুপুর ১২টার পর। এছাড়া পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড নারী দলও সিলেটে পৌঁছে গেছে।

বাংলাদেশের ক্রিকেটে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের শিরোপা জয়ের শুরুটা হয়েছিল নারী দলের হাত ধরেই। ২০১৮ সালের নারী এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে সেই শিরোপা ধরে রাখার মিশন বাঘিনীদের সামনে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102