ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে ট্রাকচাপায় যুবক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৩০ বার পঠিত

সিলেট নগরীর আম্বরখানা এলাকায় ট্রাকচাপায় ইমরান ডালি (২০) নামের এক যুবক মারা গেছেন। তিনি বিমানবন্দর থানাধীন রঙ্গিটিলা এলাকার লাল মিয়ার ছেলে।

সোমবার (২৩ নভেম্বর) ভোর রাত পৌনে ৩টার দিকে পলাশ হোটেলর সামনে এ ঘটনাটি ঘটে। ইমরান ঘটনাস্থলেই মারা যান।

এদিকে দুর্ঘটনার পর ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৫৪৯৩) আটক করলেও চালক ও ট্রাকের হেলপার পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সকালে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্ল্যাহ তাহের জানান, নিহত ইমরান আম্বরখানার হোটেল পলাশের সামনে দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় অপর প্রান্ত থেকে দ্রুতগামী ট্রাক এসে তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে ঘটনার পরপরই চালক পলাতক রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102