ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে ডিজিটাল আইনে নূরের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৭০ বার পঠিত

ফেসবুক লাইভে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় আজ সোমবার সিলেট মহানগর ছাত্রলীগ নেতা কিশোর জাহান সৌরভ বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ।

মামলার বিষয়ে কিশোর জাহান সৌরভ বলেন, ডাকসুর সাবেক ভিপি নূর সম্প্রতি ফেসবুক লাইভে ‘আওয়ামী লীগের কেউ প্রকৃত মুসলমান হতে পারেন না, প্রকৃত মুসলমান কেউ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে পারেন না’ -এমন একটি বক্তব্য দিয়েছেন।
যে বক্তব্যে আমরা যারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সঙ্গে জড়িত তারা খুবই ব্যথিত হয়েছি এবং ক্ষুব্ধ হয়েছি। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই এই মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102