ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে থানা ও ফাঁড়িতে পুলিশের এলএমজি পোস্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

সিলেট নগর এলাকার থানা ও ফাঁড়িতে বসানো হয়েছে ‘এলএমজি পোস্ট’। এজন্য বালু ও মাটির বস্তা দিয়ে নির্মাণ করা হয়েছে বাঙ্কার। পুলিশের সদস্যরা এলএমজি নিয়ে সার্বক্ষণিক এতে পাহারা দিচ্ছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন- থানা, ফাঁড়ি ছাড়াও পুলিশের বিভিন্ন স্থাপনায় একই ভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অধীনে ৬টি থানা ও ৮টি পুলিশ ফাঁড়ি রয়েছে। সম্প্রতি সময়ে দেশে একটি উগ্রবাদী গোষ্টি থানায়, ফাঁড়িসহ পুলিশের স্থাপনাগুলোতে হামলা ভাঙচুর চালাচ্ছে।
এছাড়া তারা সরকারী সম্পদ নষ্টেরও চেষ্টা চালায়। সার্বিক বিষয় বিবেচনা করে সিলেট মেট্রোপলিটন পুলিশের সিনিয়র কর্মকর্তারা প্রতিটি থানা ও ফাঁড়িতে এলএমজি পোস্ট বসানোর সিদ্বান্ত নেন।

তাদের সিদ্বান্তের প্রেক্ষিতে গত মঙ্গলবার রাত থেকে সিলেটে প্রতিটি থানা ও ফাঁড়িতে এই পোস্ট বসানোর কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে কাজ শেষ হয়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার থেকে চেকপোস্টের পাহারা শুরু হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের মানবজমিনকে জানিয়েছেন- সিলেটের সব থানা ও ফাঁড়িতে ইতিমধ্যে এলএমজি পোস্ট স্থাপনের কাজ শেষ হয়েছে। এরই মধ্যে পাহারা দেয়া শুরু হয়েছে। শুধু থানা ও ফাঁড়িতে নয়, পুলিশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও একই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102