ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ চালকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

সিলেটের ওসমানীনগরে পণ্যবাহী একটি ট্রাকের সাথে বালুভর্তি একটি ট্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাক দুটির দুই চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রাক দুটির দুই হেলপার।

শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর ইউপির চকআতাউল্যা নামক স্থানে দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে সিলেট তামাবিল হাইওয়ে পুলিশের এসআই আমির হোসেন বলেন, হতাহতের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলেও শুক্রবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত হতাহতদের কারোর নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার ব্রিগেড সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ঢাকা থেকে সিলেটগামী পণ্যবোঝাই (ঢাকা মেট্রো-ট-২২-৭০১২ ট্রাকের সঙ্গে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী বালুবোঝাই ঢাকা মেট্রো-শ-১১-২২৪৬ ট্রাম ট্রাকটির মহাসড়কের চকআতাউল্যা নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ট্রাম ট্রাকের চালকের মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যায়। অপর ট্রাকের চালক ও দুঘটনাকবলিত দুই ট্রাকের হেলপার ট্রাকের মধ্যেই আটকা পড়ে। খবর পেয়ে তাজপুর ফায়ার ব্রিগেড, তামাবিল হাইওয়ে ও ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকে আটকা তিনজনকে উদ্ধার করলেও অপর ট্রাক চালক মারা যায়। হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102