ads
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে নারী ক্রীড়াবীদের রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
  • ২৪ বার পঠিত

সিলেট জেলা দলের সাবেক কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় (শাটলার) ফারজানা হক মিলির রহস্যজনক মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। মিলির বড় বোন নগরীর তেলিহাওরস্থ সিলভ্যালি টাওয়ারের বাসিন্দা রিপন খানের স্ত্রী রুমানা হক সোহেলী বাদি হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রবিবার কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় মিলির স্বামী একই টাওয়ার বাসিন্দা মো. নূর আলমকে একমাত্র আসামি করা হয়েছে। পুলিশ নূর আলমকে আটক করে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

মামলার এজহারে সোহেলী অভিযোগ করেন, গত প্রায় চার বছর আগে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কালিয়ারকাপন গ্রামের মো. আশকর আলীর ছেলে মো. নূর আলমের সাথে মিলির বিয়ে হয়। নূর আলম জুয়া ও নেশায় আসক্ত ছিল। নেশা ও জুয়ার টাকার জন্য সে প্রায়ই মিলিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। সে মারধর করে মিলির ব্যাংক একাউন্ট থেকে টাকা তুলে নিয়ে যায়। গত ৪ জানুয়ারি মিলিকে ৫ হাজার টাকা দিতে বললে সে অপরাগতা জানায়। তখন সে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে তাকে আত্মহত্যার প্ররোচনা দেয়। নির্যাতন সইতে না পেরে গত ৫ জানুয়ারি বিকেল ৪টায় মিলি তার রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। খবর পেয়ে সোহেলী দরজা খোলার চেষ্টা করতে নূর আলমকে অনুরোধ করেন। কিন্তু তাতে নূর কর্ণপাত করেনি। একপর্যায়ে সোহেলী তার স্বামী রিপন খানকে দিয়ে দরজা খোলার উদ্যোগ নিয়ে তাতেও নূর আলম বাধা দেন। এই অবস্থায় ৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ঘরের সিলিং ফ্যানের সাথে মিলির ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়।

সিলেট কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাহের জানান, মিলির লাশ উদ্ধারের ঘটনায় তার বড় বোন রোমানা হক সোহেলী বাদি হয়ে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেছেন। মামলার একমাত্র আসামি মিলির স্বামী নূর আলমকে শনিবার লাশ উদ্ধারের দিনই আটক করা হয়েছিল। রবিবার ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোর্পদ করা হয়। বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102