ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে পাখি দিয়ে ভূরিভোজ: জরিমানা দিলেন রেস্তোরাঁ মালিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৯ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরবাজারে সিলেট সিটি করপোরেশনের পাঁচ কাউন্সিলরের ভূরিভোজ করা সেই রেস্তোরাঁয় অভিযানে পাখির মাংস বিক্রির করার প্রমাণ মিলেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রেস্তোরাঁ মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার বিকেলে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভীন এই অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত হরিপুরবাজারে পাখির মাংস রান্না করে বিক্রি করার অভিযোগে ‘তারু মিয়া হোটেল’ নামের একটি রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। সেখানে পাখি জবাই করে মাংস সংরক্ষিত করে রাখা ও মাংসের তরকারি পাওয়া যায়। এই রেস্তোরাঁর পাশে নামবিহীন আরও একটি রেস্তোরাঁ তল্লাশি করে ১৫টি পাখির মাংস পাওয়া যায়। দুটি রেস্তোরাঁ পরিচালনায় থাকা দুজন ব্যবসায়ীকে আটক করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা দিয়ে দুই রেস্তোরাঁ মালিক ছাড়া পান।

তারু মিয়ার রেস্তোরাঁয় গত শুক্রবার রাতে সিলেট সিটি করপোরেশনের পাঁচজন কাউন্সিলর ধলাবুক ডাহুক, বক ও বালিহাঁসের মাংস দিয়ে ভূরিভোজ করেন। তাদের এই ভোজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার (লাইভ) করা হয়। শুক্রবার রাত ১১টা ১০ মিনিটে আপলোডকৃত দুই মিনিট নয় সেকেন্ডের ফেসবুক লাইভ ভিডিওতে দেখা যায়, তারা সবাই ডাহুক পাখির মাংস দিয়ে রাতের খাবার খেয়েছেন।

সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল মুহিত জাবেদ ও ১০নং ওয়ার্ড কাউন্সিলর তারেক উদ্দিন তাজের সঙ্গে পারভেজ মাহমুদ অপু নামে সিলেটের এক ব্যবসায়ী এবং ভিডিও আপলোডকারী ও যুক্তরাষ্ট্র প্রবাসী রায়হান আহমদ নৈশভোজে অংশ নেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102