ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে প্রাইভেটকার খালে, মেয়ের পর মারা গেলেন বাবাও

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৩২ বার পঠিত

সিলেটে বেড়াতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে পড়ে বাবা-মেয়ের প্রাণহানী ঘটেছে। আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। আজ শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার লহ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নরসিংদী জেলার শিবপুর থানার কুন্দারপাড় গ্রামের রুবেল মিয়া ও তার ৪০ দিন বয়সী শিশুসন্তান রাহী আক্তার আদরী। আহতরা হলেন রুবেল মিয়ার স্ত্রী কাজল আক্তার, কাজল আক্তারের ভাই নরসিংদী সদর উপজেলার ফোড়দিয়া গ্রামের বদরুজ্জামানের ছেলে রাসেল আহমদ ও তার স্ত্রী আনিকা আক্তার।

স্থানীয় সূত্রে জানা যায়, জাফলং যাওয়ার পথে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে জৈন্তাপুরের লহ্মীপুর খালে পড়ে যায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক শিশু আদরীকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা রুবেল মিয়াকেও মৃত ঘোষণা করেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনা ও হতাহতের সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ বলেন, প্রাইভেটকারযোগে রুবেল মিয়ার পরিবার নরসিংদী থেকে জাফলং বেড়াতে যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন রাসেল আহমদ। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102