ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে ফিলিং স্টেশনে রোববার থেকে কর্মবিরতি পালনের ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২৯ বার পঠিত

সিলেট-তামাবিল মহাসড়কের পীরেরবাজারে আর রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে থেকে গাড়িতে গ্যাস না দেওয়ায় ‘ছাত্রলীগ পরিচয়ে’ হামলার ঘটনায় আন্দোলনে নেমেছে সিলেট বিভাগীয় ট্যাংকলরির শ্রমিক ইউনিয়ন ও মালিক শ্রমিক পরিষদ।

বুধবার সিলেট জেলা প্রশাসক বরাবরে ৬টি দাবিতে স্মারকলিপি প্রদান করে ট্যাংকলরির শ্রমিক ইউনিয়ন ও মালিক শ্রমিক পরিষদ নেতারা। সকালে নগরীর সোবহানীঘাট এলাকা থেকে হুমায়ুন রশীদ চত্বর পর্যন্ত প্রায় তিন শতাধিক গাড়ি নিয়ে শোডাউন করেছেন তারা।

সিলেট বিভাগীয় ট্যাংকলরির শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির হোসেন বলেন, ফিলিং স্টেশনে হামলায় জেলা প্রশাসক বরাবরে আমরা ৬টি লিখিত দাবি পেশ করেছি। সেগুলো হলো- পেট্রল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করা, মালিক শ্রমিকদের নিরাপত্তা, সন্ত্রাসীদের শান্তি নিশ্চিত, শাহপরাণ থানার ওসিকে প্রত্যাহার, ফিলিং স্টেশন ও ট্যাংকলরির থেকে চাঁদাবাজি বন্ধ। এসব দাবি মানা না হলে পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন, ট্যাংকলরি এপি আগামী রোববার সকাল ৬টা থেকে কর্মবিরতি পালন করবে।

সিলেট বিভাগীয় ট্যাংকলরির মালিক শ্রমিক পরিষদের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। দাবিগুলো মানা না হলে আগামী রোববার সকাল ৬টা থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

২৬ মে সকালে সিলেট-তামাবিল মহাসড়কের পীরেরবাজারে আর রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। এ সময় অভিযোগ উঠে- বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মালিকানাধীন আর রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে লাইন ভেঙে গ্যাস না দেওয়ায় কিছু দুর্বৃত্ত স্টেশনের নজেলম্যান রাজু ও বাদশার ওপর হামলা চালায়। হামলাকারীরা সংখ্যায় ৬-৭ জন ছিল। তারা নিজেদের ‘ছাত্রলীগের কর্মী’ পরিচয় দিয়ে জোর করে সিরিয়াল ভেঙে গ্যাস নিতে চায়। এ সময় দায়িত্বরত কর্মচারীরা বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। মারধরের দৃশ্য এবং হামলাকারীদের মুখ সিসিটিভি ফুটেজে রেকর্ড রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102