ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে বন্ধুর বাসায় নিয়ে প্রেমিকাকে ধর্ষণ, প্রেমিকসহ গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

সিলেটে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বন্ধুর সহযোগিতায় এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার পর অভিযুক্ত প্রেমিক ও তার বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মূল অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়।

বুধবার নগরীর শাহপরান থানার কুশিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন-ধর্ষণের শিকার তরুণীর প্রেমিক ইকবাল হোসেন ও তার বন্ধু কামরান।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, সিলেট মহানগরীর শাহপরান এলাকার ওই তরুণীর সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ইকবাল হোসেন। বুধবার তিনি প্রেমিকাকে মোবাইলে কল করে কুশিঘাট এলাকায় নিয়ে যান। সেখানে বন্ধু কামরানের বাসায় ওই তরুণীকে ধর্ষণ করেন ইকবাল। ওই সময় ধর্ষণের শিকার তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ইকবাল পালিয়ে যান। পরে খবর পেয়ে তার বন্ধু কামরানকে আটক করা হয়।

তিনি আরো জানান, ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার মোগলাবাজার থানায় মামলা করেন ভুক্তভোগী তরুণী। ওইদিনই কামরানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠনো হয়। বৃহস্পতিবার রাতে ইকবালকে মোগলাবাজারের গোটাটিকর এলাকা থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে তাকেও আদালতে সোপর্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102