ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে বন্যার পানিতে ভেসে উঠল মা-ছেলের মরদেহ!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৩৪ বার পঠিত

সিলেটের জৈন্তাপুরে বন্যার পানিতে ভেসে যাওয়া মা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার ছাতারখাই গ্রামের হাওর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উপজেলার মহালীখলা গ্রামের আজব আলীর স্ত্রী নজমুন নেছা (৫০) ও তার ছেলে রহমান মিয়া (১৪)।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোহাম্মদ দস্তগির আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বন্যার পানির তোড়ে মা-ছেলে গত শনিবার (১৮ জুন) থেকে নিখোঁজ ছিল। আজ তাদের উদ্ধার করা হয়েছে।

নিহত মা-ছেলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয়রা জানান, ঘটনার দিন ছেলেকে নিয়ে নজমুন নেছা আমিরাবাদ গ্রামে মেয়ের বাড়ি থেকে মহালীখলা গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সড়কের ওপর বন্যার প্রবল স্রোতে ভেসে যান তারা। কিন্তু মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে নিখোঁজের খবরটি পায়নি পরিবার ও প্রশাসন।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মরদেহ দু’টি ছাতারখাই হাওরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এদিকে, নজমুন নেছা ও তার ছেলের মরদেহ উদ্ধারের পর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। সেখানে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102