ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৩১ বার পঠিত

সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সুরমা ও কুশিয়ারাসহ সকল নদীর পানি হ্রাস পাওয়া অব্যাহত আছে। তবে ধীরগতিতে নদীর পানি কমায় বন্যাকবলিত এলাকা থেকে পানি নামতে দীর্ঘ সময় লাগছে।

কুশিয়ারা তীরবর্তী জকিগঞ্জ, গোলাপগঞ্জ, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার ও ওসমানীনগর উপজেলার অনেক এলাকা এখনো বন্যাকবলিত রয়েছে। কিছু কিছু গ্রামীণ রাস্তাঘাট থেকে পানি নামলেও বাড়িঘরে এখনো পানি রয়েছে। এসব এলাকায় এখনো খাবার ও পানীয়ের তীব্র সংকট রয়েছে।

আক্রান্ত এলাকায় ডায়রিয়া, চর্মরোগসহ পানিবাহিত নানাধরনের রোগ দেখা দিয়েছে। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, আক্রান্ত এলাকায় ১৪০টি মেডিকেল টিম কাজ করছে।

জেলা প্রশাসন জানিয়েছে, জেলায় বন্যার শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১ হাজার ৬১২ মেট্রিক টন চাল, ২০ হাজার ২১৮ প্যাকেট শুকনো খাবার, নগদ ২ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া শিশু ও গো খাদ্যের জন্য ১০ লাখ টাকা করে বরাদ্দ পাওয়া গেছে। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত ৩০০ প্যাকেট শুকনো খাবার ছাড়া বরাদ্দকৃত ত্রাণ ও নগদ টাকা সম্পূর্ণ বিতরণ করা হয়ে গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102