ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে ভারতীয় গরু-মহিষ-চিনি জব্দ, গ্রেফতার ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩ বার পঠিত

সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ভারতীয় গরু, মহিষ ও চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চার চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গৌরিশঙ্কর ও যশপুর এলাকায় অভিযান চালিয়ে ১৭টি গরু, ১৫টি মহিষ ও ৫০ কেজি ওজনের ৩৭ বস্তা চিনি জব্দ করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

এ ঘটনায় গ্রেফতাররা হলেন জৈন্তাপুর উপজেলার খারুবিল গ্রামের ফজর আলীর ছেলে মো. ইব্রাহিম আলী (২২), একই গ্রামের শাহ আলম মিয়ার ছেলে মো. ইয়াসিন আহমদ (২৩), গৌরিশঙ্কর গ্রামের সরাফত আলীর ছেলে সোহেল আহমদ (৩৫) ও ঘিলাতৈল গ্রামের সিরাজ আহমদের ছেলে এখলাছ আহমদ (২২)।

বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ ভারতীয় গরু, মহিষ, ও চিনির আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা হবে। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা করেছে পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় ১৭টি গরু, ১৫টি মহিষ ও ৩৭ বস্তা চিনি জব্দ করা হয়। গরু পাচারের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। পরে তাদের পুলিশের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102