ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে মাদক দ্রব্যসহ ১৭ কারবারি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

সিলেটের বিমানবন্দর থানাধীন লাক্কাতুরা চা বাগান এলাকা থেকে ১৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের নিকট থেকে পানির বোতলে সংরক্ষিত ৩৪ লিটার দেশীয় চোলাইমদ জব্দ করা হয়।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে। আজ শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি আফসান-আল-আলম বলেন, গোপন তথ্য পেয়ে র‌্যাব লাক্কাতুরা চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ১৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় ৩৪ লিটার চোলাই মদ জব্দ করে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- কোতোয়ালি থানাধীন বাগবাড়ি এলাকার বশীর আহম্মদ (৪২), কানিশাইল এলাকার মাসুদ রানা (৫০), মজুমদারপাড়ার জালালউদ্দিন (৪৫), পাঠানটুলা এলাকার কবির আহম্মদ (৩২), নাজিরগাও এলাকার কয়েছ আহম্মদ (২৮), আখালিয়া যুগিরপাড়ার আব্দুল মান্নান (৩৮), শাহপরান থানাধীন বহর নয়াগাঁও গ্রামের শাওন দেবনাথ (২৬), বিশ্বনাথের বাবুনগর গ্রামের মনি কিশোর দাস (২৯), বাওনপুর গ্রামের মুকিতুর রহমান (২৫), এলিমপুর গ্রামের টিটু দাস (২৬)।

এছাড়াও গ্রেফতার করা হয়েছে সুনামগঞ্জের দিরাই থানাধীন মজলিসপুর গ্রামের সুবীর দাস (৩২), নেত্রকোনার বিউটন চৌধুরী (৪০), হারনপুর গ্রামের মৃদুল কান্তি দাস, নজিপুর গ্রামের সুবেন্দ্র দাস (৩০), কুচিরগাঁও গ্রামের সঞ্জয় দাস (৩২), আলমগীর (৩৩) ও হবিগঞ্জ সদরের ফরিদ মিয়া (৪৪)।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102