ads
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে মাদরাসার দুই ছাত্র নিখোঁজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২২ বার পঠিত

সিলেট একদিনের ব্যবধানে মাদরাসার দুই ছাত্র নিখোঁজ রয়েছেন। তাদের একজন নগরী থেকে এবং অপরজন জেলার ওসমানীনগর থেকে নিখোঁজ হন।

নিখোঁজ লিমন হোসেন (১২) সিলেট নগরের জিন্দাবাজার মিতালী ম্যানশনের বাসিন্দা আবুল বাশারের ছেলে। সে নগরের জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।

এছাড়া নিখোঁজ আমিরুল ইসলাম (১৬) সিলেটের ওসমানীনগর উপজেলার কিয়ামপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে। সে উপজেলার উমরপুর টাইটেল মাদরাসার ছাত্র।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৮ অক্টোবর সকাল সাড়ে ৯ টার দিকে মাদরাসার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেনি লিমন হোসেন। পরে মাদরাসাসহ সম্ভব্য সকল স্থানে খোঁজে তার সন্ধান মিলেনি। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) শিশুটির বাবা আবুল বাশার এসএমপির কোতোয়ালী থানায় সাধারণ ডায়রি (জিডি) দায়ের করেন।

এদিকে সিলেটের ওসমানীনগর থেকে নিখোঁজ আমিরুল ইসলাম (১৬) গত ৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেনি। মাদরাসা ও আত্মীয় স্বজনসহ সম্ভব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান মিলেনি। পরে বুধবার (১২ অক্টোবর) ওসমানীনগর থানায় জিডি দায়ের করেন কিশোরের বাবা খাইরুল ইসলাম।

তবে নিখোঁজের পরিবারের দাবি, আমিরুলকে অপহরণ করা হয়েছে। একাধিক মোবাইল ফোনে নিখোঁজের পরিবারকে অপহরণের কথা বলে নানাভাবে টাকা দাবি করছে একটি চক্র।

নিখোঁজের বাবা খাইরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মোবাইলে অচেনা নাম্বার থেকে একটি কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে অজ্ঞাত ব্যক্তি ছেলেকে ফিরে পেতে সিলেট নগরের লালবাজার যেতে বলে। তাদের কথা মতো সেখানে যাবার প্রস্তুতি নিলেও যোগাযোগ করে ওই মোবাইল ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়।

সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিন বলেন, নিখোঁজ মাদরাসার ছাত্রের খোঁজে পুলিশ তৎপর রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102