ads
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে মৃত্যু-শনাক্তে সব রেকর্ড ভাঙলো করোনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩৩ বার পঠিত

মহামারি করোনাভাইরাসে সিলেটে সর্বোচ্চ মৃত্যু আর শনাক্তে নতুন রেকর্ড তৈরি হয়েছে। রবিবার সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে মারা গেছেন সর্বোচ্চ ১২ জন। একই সময়ে করোনাক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন সর্বোচ্চ ৬৮১ জন।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ব্যক্তিদের ১১ জনই সিলেট জেলার বাসিন্দা। অপরজন মৌলভীবাজার জেলার। এই সময়ে শনাক্ত হওয়াদের মধ্যে ২৯০ জন সিলেটের, সুনামগঞ্জের ৯৮ জন, মৌলভীবাজারের ১৮৮ জন ও হবিগঞ্জের ১০৫ জন।

সিলেট বিভাগে এর আগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯ জনের মৃত্যুর ঘটনা ঘটে তিনদিন। গেল ৭, ১৪ ও ১৬ জুলাই ৯ জন করে মারা যান। এছাড়া সর্বোচ্চ শনাক্তের পূর্বের রেকর্ড ছিল গত ১১ জুলাই, ৬০২ জন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় জানান, সিলেট বিভাগে এখন অবধি করোনায় মারা গেছেন ৫৭০ জন। আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৩৫ জন। আর সুস্থ হয়েছেন ২৬ হাজার ৪৭৩ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102