ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২২ বার পঠিত

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় আজ ভোররাতে মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৪ টা ২২ মিনিট ৩৮ সেকেন্ডের সময় এই ভূমিকম্প অনুভূত হয়।

তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
নগরের অনেক বাসিন্দা ভূমিকম্প টের পেয়েছেন। তারা জানিয়েছেন, ভোর রাতে ভূমিকম্পের ঝাঁকুনি টের পেয়েছেন। তবে বেশিরভাগ মানুষ ঘুমের ঘরে থাকায় ভূমিকম্প হলেও টের পাননি।

সিলেটের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী ভূমিকম্পের সত্যতা নিশ্চিত করে বলেন, ভোররাত ৪টা ২২ মিনিট ৩৮ সেকেন্ডের দিকে ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল মিয়ানমার। উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্র ছিল ৫ দশমিক ৬। তবে আমাদের এখান পর্যন্ত আসতে ইন্টেনসিটি কমে যায়। ফলে কম অনুভূত হয়েছে।

তিনি বলেন, ঢাকা থেকে এর দূরত্ব ৪৭১ কিলোমিটার পূর্বে। মিয়ানমারের মনিওয়ায় ২৩.গ৬৭ ডিগ্রি দক্ষিণ ও ৯৪ দশমিক ৯২৮ ডিগ্রি পূর্বে।

তবে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে রয়টার্স বলছে, ভূমিকম্পটির উৎপত্তি মিয়ানমারের মনিওয়া থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে, সেখানে এর গভীরতা ছিল ১৪৪ কিলোমিটার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় ৪টা ২২ মিনিটে মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর মওলাইকে ভূমিকম্প হয়েছে। ফলে শুক্রবার ভোরে বাংলাদেশের বিভিন্ন স্থানেও ভূকম্পন অনুভূত হয়।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে মিয়ানমারে প্রায়ই ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে। এর আগে গত মে মাসে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প মিয়ানমারের ফালাম শহরে আঘাত হানে। বাংলাদেশের দক্ষিণ-পূর্বের পার্বত্যাঞ্চলেও এর প্রভাব অনুভূত হয়েছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102