ads
রবিবার, ১০ মে ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৩১ বার পঠিত

সিলেটে যাত্রীবাহি বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে জাকারিয়া আহমদ (১৬) নামে এক মাদরাসার ছাত্রের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন।

শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট জকিগঞ্জ-কানাইঘাট সড়কে জুলাইরপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, একটি যাত্রীবাহি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা মাদরাসার ছাত্র জাকারিয়া, চালকসহ ৫ জন গুরুতর আহত হন। তাৎক্ষনিক স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।

সিলেটের জকিগঞ্জ-বারিগ্রাম মিনি বাস উপ কমিটির সহ সভাপতি হুমায়ন কবীর দুর্ঘটনার জন্য সিএনজি অটোরিকশার চালককে দায়ি করে বলেন, আহতদের দেখতে হাসপাতালে গিয়েছি।

সিলেটের কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কানাইঘাটের একটি মাদরাসার ছাত্র মারা গেছেন। আহত হয়েছেন আরো ৪ জন। তবে হতাহতদের পুরো পরিচয় এখনো নিশ্চিত হতে পারেননি। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালেও পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102