ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শ্রম প্রতিমন্ত্রীর শোক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ২৯ বার পঠিত

সিলেটের নাজির বাজারে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। পাশাপাশি তিনি নিহত ও আহত শ্রমিকদের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।

বুধবার (৭ জুন) এক শোকবার্তায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রতিমন্ত্রী। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, এটি একটি অত্যন্ত হৃদয় বিদারক দুর্ঘটনা। হতাহতরা সবাই শ্রমজীবী মেহনতি মানুষ। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারকে দুই লাখ এবং আহতদের চিকিৎসায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার থাকবে। তিনি সরকারের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। নিহতদের পরিচয় নিশ্চিত করতে এবং আহতদের চিকিৎসার বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সিলেটের কর্মকর্তারা কাজ করছেন।

এর আগে বুধবার ভোর সাড়ে ৫টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ১৪ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন। সিলেট-ঢাকা মহাসড়কের নাজির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102