ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে স্বামীর ঘুষিতে স্ত্রীর মৃত্যু!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

সিলেটে স্বামীর ঘুষিতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেল ৫টার দিকে সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

‘রাগের মাথায় ঘুষি মেরে স্ত্রীকে মেরেছি’—এ কথা বলে থানায় গিয়ে পুলিশে ধরা দিয়েছেন এক তরুণ। তাঁর ভাষ্য শুনে পুলিশ তরুণকে আটক করে। পরে বাড়িতে নিয়ে পুলিশ জানতে পারে তাঁর স্ত্রীর লাশ পড়ে আছে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামদুদ্দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পেশায় ফ্রিল্যান্স, অনলাইন ভিডিও এডিটর মোহাম্মদ সাহিদ আহমদ (২৭) থানায় হাজির হয়ে স্ত্রী হত্যার বর্ণনা দিয়ে বলেন, দাম্পত্য কলহের জেরে ঘুষি মারলে তার স্ত্রী লাকি বেগম মারা যান।

তিনি আরও বলেন, সাহিদ সম্পতির সংসারে ৫ মাস বয়সী কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (৫ মার্চ) তাকে আদালতে প্রেরণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102