ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ মে) ভোর ৫টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল কোম্পানীগঞ্জের খাইগাইল গ্রাম থেকে সিদ্দিক আহমদকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, প্রায় ৬ বছর আগে বিয়ানীবাজার উপজেলার শেওলা আদর্শ গ্রামের মনসব আলীর ছেলে সিদ্দিক আহমদের সঙ্গে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের বীরকুলি (হাওর) গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে আলিমা বেগমের বিয়ে হয। আলিমা-সিদ্দিক দম্পতির ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়।

গত ২/৩ দিন ধরে সিদ্দিক ও তার স্ত্রী আলিমা বেগম তোয়াকুল ইউনিয়নের বীরকুলি হাওর অর্থাৎ আলিমা বেগমের বাবার বাড়িতে অবস্থান করছিলেন। কলহের জেরে বুধবার (১২ মে) দেড়টার দিকে সিদ্দিক আহমদ তার স্ত্রী আলিমা বেগমকে ছোরা দিয়ে আঘাত করে। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান আকলিমা। ঘটনার পর পরই পালিয়ে যায় সিদ্দিক আহমদ। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদের জানান, বুধবার রাত দেড়টার দিকে তোয়াকুল ইউনিয়নের বীরকুলি হাওরে বিয়ানীবাজার উপজেলার শেওলা আদর্শ গ্রামের সিদ্দিক তার শশুর বাড়িতে বেড়াতে এসে স্ত্রী আলিমা বেগমকে খুন করে পালিয়ে যায়। এ ঘটনায় নন্দীরগাঁও ইউনিয়নের মানাউরা ও নন্দীরগাঁও হওয়ায় নন্দীরগাঁও ইউনিয়নের বাসিন্দাদের অনুরোধ করা হলে মানাউরা ও নন্দীরগাঁও গ্রামের প্রতিটি মসজিদে সিদ্দিক পালিয়ে যাওয়ার সংবাদটি মাইকে ঘোষণা করা হয়।

এরই ধারাবাহিকতায় কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ রনীখাই ইউনিয়নের দরাকুল গ্রামের নুর মিয়া খবর পেয়ে লোকজন নিয়ে রাস্তায় বের হয়ে দেখতে পান একটি লোক দৌড়ে পালাচ্ছে। এ সময় স্থানীয়রা সিদ্দিক মিয়াকে ধাওয়া করে ধরতে না পেরে পার্শ্ববর্তী খাগাইল গ্রামে খবর পৌঁছান। সিদ্দিক খাগাইল গ্রামে পৌঁছামাত্র ওই স্থানে পুলিশের একটি দল করে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেফতার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102