ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

সিলেটের জৈন্তাপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিশু ও নারীসহ একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন।

আজ রবিবার (২রা মে) সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল সড়কে এ দুঘটনা ঘটে। এই দুঘটনায় নিহতরা সবাই অটোরিক্সার যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জৈন্তাপুর ফেরীঘাট এলাকায় যাত্রীবাহি একটি সিএনজি অটোরিকশা আচমকা মহাসড়কে উঠলে দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়।

এসময় ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ২ শিশু ও ১ নারী রয়েছেন। গুরুতর আহত হয়েছেন মো. জাকারিয়া আহমদ ও তার স্ত্রী হাসিনা বেগম। তাদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার পাখিবিল গ্রামের মৃত আরব আলীর ছেলে আটোরিকশা চালক হোসেন আহমদ, উপজেলার রুপচেং গ্রামের জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম, তার সাত বছরের শিশু সন্তান ফাবিয়া ও চার মাস বয়সের শাহাদত হোসেন এবং আত্মীয় হাবিবুন নেছা।

জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর গণমাধ্যমে দুর্ঘটনার বিষয়টি বিষয়টি নিশ্চিত করে জানান, পাথর পরিবহনের জন্য একটি ট্রাক সিলেট থেকে জাফলংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। জৈন্তাপুরের ফেরিঘাট নামক স্থানে যাওয়ার পর গ্রামের ভেতরের রাস্তা থেকে একটি অটোরিকশা সিলেট-তামাবিল সড়কে ওঠার সময় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102