ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে হকার্স মার্কেটে পুড়ল কোটি টাকার মালামাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ মে, ২০২২
  • ৪৭ বার পঠিত

সিলেট নগরীর লালদীঘি পাড়ের হকার্স মার্কেটে কয়েক কোটি টাকার মালামাল ভয়াবহ আগুনে পুড়ে গেছে। এ সময় ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস। তবে মার্কেটটিতে ১ হাজার ৩৫টি কাপড়সহ বিভিন্ন নিত্যপণের দোকান ছিল।

জানা গেছে, রোববার (১ মে) দিনগত রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে একাধিক গলিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিলেট মহানগরের সবগুলোসহ পার্শ্ববর্তী উপজেলা জৈন্তাপুর ও গোলাপগঞ্জ থেকেও ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে সোমবার (২ মে) ভোর সাড়ে ৫টার দিকে টানা সোয়া ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, রোববার (১ মে) রাতে এ ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সিলেট মহানগর ও আশপাশের ১৭টি ইউনিট আগুন ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, হকার্স মার্কেটের ১ হাজার ৩৫টি দোকানের মধ্যে ২০-২৫টি দোকান পুড়ে গেছে। এরমধ্যে ১০-১২ দোকান পুরোপুরি পুড়ে গেছে। তবে অন্যগুলো আংশিক পুড়েছে। আমরা বড় ধরনের ক্ষতির হাত থেকে মার্কেটটি রক্ষা করেছি। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে বিষয়টি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত বলা যাবে।

সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মামুন পারভেজ বলেন, রোববার (১ মে) রাত ৩টার দিকে আগুন লাগে। আগুন নেভাতে ১৭টি ইউনিট কাজ করে। তবে মার্কেটের ভেতরে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার কোনো রাস্তা না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102