ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে হত্যা মামলায় একজনের ফাঁসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

সিলেটের ওসমানীনগরে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে আফরোজ আলী হত্যা মামলায় মইনুদ্দিন মঞ্জু নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এই আদেশ দেন। ফাঁসির আসামি মইনুদ্দিন (মঞ্জু) সিলেটের ওসমানীনগর থানাধীন হুসন নমকী গ্রামের মৃত সৈয়দ মাহতাব উদ্দিনের ছেলে।

অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহফুজুর রহমান জানান, ২০১৪ সালের ১১ মে ওসমানীনগর থানাধীন খাসদিওর মীরপাড়ার আফরোজ আলীকে সকাল সাড়ে ৮টার দিকে ডেকে নিয়ে যায়। কথা বলার একপর্যায়ে ঘাতক মইনুদ্দিন মঞ্জু তার সঙ্গে থাকা ছোরা দিয়ে আফরোজ আলীর কোমরে ও পরে বুকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ সময় তার চিৎকার শুনে পরিবারসহ এলাকার স্থানীয় ব্যক্তিরা এগিয়ে এলে মঞ্জু পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের ছেলে রায়হান উদ্দিন বাদী হয়ে মইন্নুদ্দিন মঞ্জুকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে মইনুদ্দিন মঞ্জুকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত এই হত্যা মামলার একমাত্র আসামি মইনুদ্দিন মঞ্জুকে ফাঁসির আদেশ দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102