ads
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে হাটেই মারা গেল ১৬ মণ ওজনের গরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩০ বার পঠিত

সিলেটে হাটে তুলতেই মারা গেল ১৬ মণ ওজনের একটি গরু। ধারণা করা হচ্ছে হাটে অতিরিক্ত গরমের কারণেই গরুটি মারা গেছে।

শনিবার (১৭ জুলাই) বিকেলে গরুটি নগরের কাজিরবাজার গরুর হাটে বিক্রির জন্য আনা ।

ব্যবসায়ীরা জানান, সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা সেবুল মিয়া দীর্ঘদিন ধরে গরুটি বাড়িতে রেখে লালন পালন করেন। গরুটি কোরবানির জন্য বিক্রি করতে তিনি নিয়ে আসেন নগরের সবচেয়ে বড় পশুর হাট কাজির বাজারে। কিন্তু হাটে আনতেই অতিরিক্ত গরমে গরুটি মারা গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

বিশাল আকৃতির গরুটি বাজারে তুলার পর হঠাৎ করে মারা যাওয়ায় ব্যবসায়ী সেবুল মিয়া যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। অনেকটা মুর্ছা যান তিনি। পরে তার সঙ্গে হাটে আশা লোকজন তাকে গাড়িতে তুলে বাড়িতে নিয়ে যান।

পরে মৃত গরুটি একটি ঠেলাগাড়িতে করে হাট থেকে সরিয়ে নেওয়া হয় বাজার কমিটির তত্ত্বাবধানে।

ব্যবসায়ীদের ধারণা, গরুটি অতিরিক্ত ওজনের। প্রায় ১৬ মণ হবে। আর অতিরিক্ত গরমে মারা যেতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102