ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে হেফাজতে ইসলাম ও তৌহিদী জনতার বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

ঢাকা ও চট্টগ্রামের মুসল্লিদের ওপর পুলিশী হামলার প্রতিবাদে এবং মোদির আগমন প্রত্যাখান করে সিলেটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম ও তৌহিদী জনতা।

শুক্রবার বাদ আসর নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে থেকে বিক্ষোভ মিছিল সহকারে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও জামেয়া মাদানিয়া কাজির বাজার সিলেটের মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, মহানগর জমিয়তের সহ সভাপতি মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ, জেলাসহ সভাপতি অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দীন চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, মুফতী ফয়জুল হক জালালাবাদী, মাওলানা আসলাম রহমানী, মাওলানা মামুন আহমদ, মাওলানা ফাহাদ আমান, মাওলানা লুৎফর রহমান, মাওলানা কায়সান মাহমুদ আকবরী, মাওলানা আব্দুল্লাহ মায়মুন,মাওলানা সাইফুর রহমান, মাওলানা কবির আহমদ, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা দেলওয়ার হুসাইন ইমরান প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102