ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে হোটেলে অনৈতিক কাজে পাঁচ যুবতীসহ আটক ১৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

সিলেটের একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাঁচ যুবতী ও নয় যুবকসহ মোট ১৪ জনকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরের দক্ষিণ সুরমার তিতাস আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রাত সাড়ে ১১টার দিকে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মো. রোকনুজ্জামান চৌধুরীর নেতৃত্বে এসআই নূরে আলম সিদ্দিক, এএসআই বুরহান উদ্দিন, এএসআই পিপলু সেন, এটিএসআই শামীম, কনস্টেবল শিবানী দাসসহ সঙ্গে থাকা ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে অসামাজিকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আটক করা আসামিদের বিরুদ্ধে মেট্রো আইনে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102