ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে ২৪ ঘণ্টায় ১০০ জনের করোনা শনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর হবিগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।

এর মধ্যে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪, সিলেটে ৬৯, সুনামগঞ্জে ১, হবিগঞ্জে আরও ১৬ করোনা রোগী শনাক্ত হয়। সেই সাথে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৯৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ২২৫ জন।

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৯৩ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৯৬জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৪২৫ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৬জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ৫৬ জন।
সিলেটে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১০০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৭ হাজার ৮৯৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ১১ হাজার ১২৬ জন।

এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬০৯ জন, হবিগঞ্জে ২ হাজার ৮৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102