সিলেটে মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে মা ও ছেলে মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (১৮ অক্টোবর) রাতে নগরীর ঘাষিটুলা কলাপাড়া এলাকায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।
জানা গেছে, সিলেট নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুজিবুর রহমানের মা সোমবার রাত সাড়ে ৮টার দিকে মারা যান। মায়ের দাফন কাফনের প্রস্তুতি চলাকালে রাত ২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুজিবুর রহমান। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বাদ জোহর নগরীর ঘাসিটুলা লামাপাড়া জামে মসজিদে নিহত মা-ছেলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।