ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেট এমসি কলেজে গণধর্ষণ: মামলার বাদীকে প্রাণনাশের হুমকি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৪৪ বার পঠিত

সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ মামলার মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, অজ্ঞাত ফোন থেকে ওই ব্যক্তিকে কল করা হয়েছে। তারা বিষয়টি তদন্ত করছেন বলে জানান ওসি।

গত ৪ এপ্রিল অভিযোগপত্রে মামলার বাদী মাইদুল ইসলাম জানান, গত ২৯ মার্চ আনুমানিক সকাল ৯টায় তার বাড়িতে সিএনজি অটোরিকশা করে একজন ব্যক্তি নাম-পরিচয় গোপন রেখে তাকে খুঁজতে যায়। তিনি বাড়িতে না থাকায় তার বাবা ও ছোট ভাইর সাথে খারাপ আচরণ করে ও হুমকি দিয়ে তাকে খুঁজতে থাকে। ওই ব্যক্তি তার মোবাইল নম্বর সংগ্রহ করে তার ব্যবহৃত মোবাইল নম্বরে কল দিয়ে নাম-ঠিকানা-পরিচয় গোপন রেখে তাকে বিভিন্ন ধরণের কথা-বার্তা ও হুমকি-ধামকি প্রদান করে।

গত দুদিন ধরে কয়েকবার কল দিয়ে তাকে ও তার পরিবারের অন্য সদস্যদের এবং তার মামলা পরিচালনাকারী আইনজীবীদের ক্ষতিসাধন হুমকিও দেয়। এ অবস্থায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক নারী। এরপর পুলিশ ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) তিনদিন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান তিনি। ওই রাতেই ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী বাদী হয়ে মহানগরের শাহপরান থানায় ৬ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা করেন।

দেশে-বিদেশে আলোচিত এ গণধর্ষণের ঘটনার ২ মাস ২৮ দিন পর আদালতে ৮ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।

সিলেটের বালাগঞ্জ উপজেলার চান্দাইপাড়ার তাহিদ মিয়ার পুত্র সাইফুর রহমান (২৮), হবিগঞ্জ জেলার সদর উপজেলার বাগুনীপাড়ার শাহ জাহাঙ্গির মিয়ার পুত্র শাহ মো. মাহবুবুর রহমান রনি (২৫) , দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উমেদনগরের মৃত রফিকুল ইসলামের পুত্র তারেকুল ইসলাম তারেক (২৮), জকিগঞ্জের আটগ্রামের মৃত অমলেন্দু লস্কর ওরফে কানু লস্করের পুত্র অর্জুন লস্কর (২৬), দিরাই উপজেলার বড়নগদীপুরের দেলোয়ার হোসেনের পুত্র রবিউল ইসলাম (২৫) , কানাইঘাট উপজেলার লামা দলইকান্দির (গাছবাড়ী) সালিক আহমদের পুত্র মাহফুজুর রহমান মাসুম (২৫) , সিলেট নগরীর গোলাপবাগ আবাসিক এলাকার (বাসা নং-৭৬) মৃত সোনা মিয়ার পুত্র আইনুদ্দিন ওরফে আইনুল (২৬) ও বিয়ানীবাজার উপজেলার নটেশ্বর গ্রামের মৃত ফয়জুল ইসলামের পুত্র মিজবাউল ইসলাম রাজনকে (২৭) অভিযুক্ত করে দন্ডবিধির ৩৪২/৩২৩/৩৭৯/৩৮৫/৩৪ ধারা তৎসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী , ২০০৩)এর /৭/৯/(৩)৩০ ধারায় অভিযোগপত্র আদালতে জমা দেয় পুলিশ।

গ্রেপ্তার এই ৮ আসামির সকলেই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দী দেয়। ৮ আসামির মধ্যে , সাইফুর রহমান , শাহ মাহবুবুর রহমান রনি , তারেকুল ইসলাম তারেক ও অর্জুন লস্কর , মিজবাহুল ইসলাম রাজন ও আইনুদ্দিন ওরফে আইনুল ১৯ বছর বয়সী ওই নববধূকে গণধর্ষণ করে। রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম ধর্ষণে সহযোগিতা করে। ৮ আসামির সকলেই ছাত্রলীগের টিলাগড় গ্রুপের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে ৮ আসামি সিলেট কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102