ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেট-ঢাকা মহাসড়কে আবারও বড় দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১২ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৪৩ বার পঠিত

সিলেট-ঢাকা মহাসড়ক যেন দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে। বৃহস্পতিবারও ঘটে গেলো এ মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা। সিলেটগামী একটি বাস ও মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন সিলেটের ১২ জনসহ অন্তত ২৫ জন যাত্রী।

ঘটনাটি বৃহস্পতিবার সকালে মাধবপুরের আন্দিউড়া এবং বেজুড়া বাসস্ট্যান্ডের মাঝামাঝি কসবাপাড়া নামক স্থানে ঘটেছে।

ওই বাসে করে আসা যাত্রী সিলেটের বিশ্বনাথ উপজেলার তাতীকোনা গ্রামের মোসলেহ উদ্দিন বাবর বলেন, সিলেটের দিকে আসা বাসটি মাধবপুরের আন্দিউড়া এবং বেজুড়া বাসস্ট্যান্ডের মাঝামাঝি কসবাপাড়া নামক স্থানে আসলে হঠাৎ করে বিপরীত দিকে একটি মালবাহী ট্রাক একেবারে সামনে চলে আসে। সে সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে বাস চালক গাড়িকে রাস্তার পাশে নামিয়ে দেন। এসময় বাসটি রাস্তার পাশের গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে গিয়ে সজোরে ধাক্কা খায়। এতে বাসের চালক ও সুপারভাইজার আহত হন। এছাড়াও আহত হন আরও ৭-৮ জন। তবে গুরুতর আহত কেউ হননি।
বাবর জানান, বাসে খুব বেশি যাত্রী ছিলেন না। প্রায় ২৫ জন ছিলেন। এর মধ্যে সিলেটি ১০-১২ জন। বাকিরা দেশের অন্যান্য অঞ্চলের।

বাসের যাত্রীরা প্রাণে বেঁচে যাওয়ায় শুকরিয়া আদায় করেন মোসলেহ উদ্দিন বাবর। গাছ ও বৈদ্যুতিক খুঁটির গিয়ে ধাক্কা না খেলে বাসটি নিচের পুকুরে পড়তো বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102