ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘সিলেট তথ্যানুসন্ধান’ পেইজে বানোয়াট ও মানহানিকর তথ্য প্রকাশ; প্রতিবাদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩৮ বার পঠিত
গ্রামবাসীর সংবাদ সন্মেলন

সুনামগঞ্জ প্রতিনিধি: ছাতকে `সিলেট তথ্যানুসন্ধান’র একটি কথিত ‘ভিডিও রিপোর্ট’ নিয়ে ফুঁসে উঠেছেন নোয়ারাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাতিরকান্দি গ্রাম বাসী। শুক্রবার বিকেলে ছাতক অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সন্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছেন নোয়ারাই ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের লোকজন। এছাড়াও ভোক্তভোগী থানায় জিডিও করেছেন।

ছাতক থানার এস আই এখলাছ উদ্দিন জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ সন্মেলনে বলা হয়, বাতিরকান্দি গ্রামের এক নীরিহ ব্যাক্তি, সিএনজি চালক সায়েক মিয়াকে কথিত তথ্যানুসন্ধানের রিপোর্টে সিএনজি চোর অখ্যায়িত করা হয়। এতে দেশে বিদেশে তার সন্মান হানি ঘটেছে। এমনকি গ্রামেরও সন্মান ক্ষুন্ন হয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসী।

তারা বলেন, গত ১৩ আগষ্ট রাতে কাড়ইলগাঁও গ্রামের খছরু মিয়ার একটি সিএনজি চালিত অটোরিকশা চুরি হয়। রাতে সুরমা ব্রিজের টোল প্লাজায় চোরাই সিএনজিটি টোল দিয়ে ব্রিজ পাড়ি দিয়েছে। এর আগে সায়েক মিয়া তার নিজের সিএনজি নিয়ে টোল দিয়ে ব্রিজ পাড়ি দেন। টোল প্লাজার সি সি ফুটেজ ব্যবহার করে ‘সিলেট তথ্যানুসন্ধা’নে কথিত রিপোর্ট করা হয়েছে। সায়েক মিয়া কাড়ইলগাও গ্রামের খছরু মিয়ার সিএনজি নিয়ে ব্রিজ পাড়ি দিয়েছেন। এই সংবাদটি মিথ্যা, বানোয়াট, মানহানিকর এবং কারো প্ররোচনায় খারাপ উদ্দেশ্যে আর্থিক ফায়দা নিয়ে
কথিত সংবাদটি প্রকাশ করা হয়েছে। ঘটনার পর দিন থানায় একটি জিডিও করেছেন খছরু মিয়া।

যেহেতু ভিন্ন গাড়ি, আলাদা- আলাদা টোল দিয়ে ব্রিজ পাড়ি দিয়েছে। সি সি ফুটেজেও তা পরিলক্ষিত। কিন্তু এ নিয়ে এমন সংবাদ প্রকাশ করা উদ্দেশ্য প্রনোদিত, বিভ্রান্তিকর ও মানহানিকর। এ সংবাদকে কেন্দ্র করে স্থানীয়ভাবে সালিশ বৈঠক করা হয়েছে। সবাই প্রকাশিত কথিত ওই সংবাদের নিন্দা জানিয়েছেন।

শুক্রবার সংবাদ সন্মলনে উপস্থিত ছিলেন বাতির কান্দি গ্রামের জহুর আলী,আহমেদ আলী,আজমান আলী, ইউপি সদস্য আবুল খয়ের,গোলাম মোস্তফা, ইলিয়াস আহমেদ,মিনতিক মিয়া, সাজিদ মিয়া তালুকদার, আব্দুল অদুদ, ইয়াকুব আলী,কালাই মিয়া, লায়েক মিয়া, নুরুল আমীন, আব্দুল মজিদ, নাজিম উদ্দিন, জাবেদ আহমদ, তানভীর আহমদ, সাদেক মিয়া, আবজাল আহমদ, আমিন উদ্দিন, রেদমান মিয়া,
জাকির হোসেন,আল-আমীন,সাইমুল আহমদ, সুমন মিয়া, আব্দুল্লাহ,শামসুদ্দিন,সাজু মিয়া,আলী আহমেদ,শাওন মিয়া,সজিব আহমদ, জুবেদ মিয়া, রুবেল মিয়া,সালাহ উদ্দিন,জয়নাল আবেদীন,আব্দুস সালাম,রাজন মিয়া ও সিএনজি চালক সায়েক মিয়াসহ প্রমুখ।

এ ব্যাপারে ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির বলেন, ফেসবুকে একটা প্জি খুলে বা ইউটিউব চ্যানেল খুলে যা ইচ্ছা তাই লেখবে বা প্রকাশ করবে কেউ তা আইন লংঘন করা হবে। এ ব্যাপারে তথ্য মন্ত্রাণালয় থেকে কঠোর নিষেধাজ্ঞা করা হয়েছে।

ছাতক থানার এস আই এখলাছ উদ্দিন জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102