ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেট-তামাবিল সড়কে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত

সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরে ট্রাকচাপায় পলাশ গোয়ালা (৩০) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। কনস্টেবল পলাশ জৈন্তাপুর চিকনাগুল ট্রাফিক অফিসে কর্মরত ছিলেন।

সোমবার (১২ জুলাই) মধ্য রাত সাড়ে ১১টায় জৈন্তাপুর থানাধীন চিকনাগুল উমনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ গোয়ালা হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন রামপুর চা বাগানের রনজিত গোয়ালার ছেলে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, কনস্টেবল পলাশ জৈন্তাপুর চিকনাগুল ট্রাফিক অফিসে কর্মরত ছিলেন। সোমবার রাত সাড়ে ১১টায় কর্তব্য পালন শেষে অফিসে ফেরার পথে উপজেলার চিকনাগুলের উমনপুর এলাকায় একটি ড্রাম ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।

তিনি বলেন, ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102