ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেট থেকে ছাড়লো হজের প্রথম ফ্লাইট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২৪ বার পঠিত

৪১৯ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ছেড়ে গেছে হজের প্রথম ফ্লাইট। মঙ্গলবার (২৮ জুন) সকাল সোয়া ১০টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে উড়াল দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইটটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট ওসমানী বিমানবন্দরের স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করে বলেন, বিজি-৩১৩১ যোগে জেদ্দার উদ্দেশে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ৪১৯ জন যাত্রী নিয়ে ছেড়ে গেছে।
তিনি বলেন, গত ৫ জুন বাংলাদেশ থেকে এবারের হজের প্রথম ফ্লাইট সৌদি আরবে যায়। সেদিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১০ জন যাত্রী নিয়ে বিমানের ওই ফ্লাইটটি যাত্রা করে।

জানা গেছে, এবার সিলেট থেকে হজের দুটি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে। যে ফ্লাইট দুটিতে শুধু হজযাত্রীই থাকবেন। দুটি ফ্লাইটই সিলেট থেকে সরাসরি যাবে জেদ্দায়। আগামী ৩০ জুন সিলেট থেকে হজের দ্বিতীয় ফ্লাইটটি পরিচালনা করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102