বন্যার পানির কারণে সিলেট রেলওয়ে স্টেশনও বন্ধ করে দেওয়া হয়েছে।
শনিবার (১৮ জুন) বিকেল বিষয়টি নিশ্চিত করেন সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, পাহাড়ি ঢল ও অতি বৃষ্টির কারণে রেললাইন তলিয়ে যাওয়ায় সিলেট রেলওয়ে স্টেশন আপাতত বন্ধ থাকবে। তবে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেললাইন স্টেশন ও মৌলভীবাজারের কুলাউড়া স্টেশন থেকে চলাচল করবে।
এর আগে সিলেটের কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষে পানি ঢুকে পড়ায় সেটি বন্ধ করে দেওয়া হয়। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
এর আগে নিয়ন্ত্রণ কক্ষে পানি ঢুকে পড়ায় সিলেটের কুমারগাঁও গ্রিড উপকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির বলেন, বিদ্যুৎকেন্দ্রে বন্যার পানি প্রবেশ করায় সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।